শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

কাল গাইবান্ধা-৩ আসনে নির্বাচন: লড়াই হবে ত্রিমুখী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

বায়েজীদ (গাইবান্ধা): প্রার্থীর মৃত্যুতে বন্ধ থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ জানুয়ারি। এ আসনে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের ইউনুস আলী সরকার, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি ও জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার শিল্পীর মধ্যে। তারা নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন প্রতীক বরাদ্দের পর থেকেই। ভোটারদের দ্বারে দ্বারে তারা গেছেন। আসনটি পেতে মরিয়া মহাজোটের এই তিন প্রার্থীই। তারা ছাড়াও নির্বাচনের মাঠে আছেন এনপিপির মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ নিউ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম তফসিলে প্রতীক বরাদ্দের পর গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর মারা গেলে ৩০ ডিসেম্বর এই আসনের ভোট বন্ধ থাকে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে ১৩২টি ভোটকেন্দ্রের ৭৮৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ১১ হাজার ৮৫৪ জন।

জানা গেছে, এই আসনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আবু তালেব মিয়া ও দশমে ইউনুস আলী সরকার, দ্বিতীয়তে বিএনপির ড. আর এ গনি ও ষষ্ঠতে অধ্যক্ষ মোখলেছুর রহমান এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম সংসদে জাতীয় পার্টির ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এরআগে ইউনুস আলী সরকার অষ্টম ও নবমে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী এবং খাদেমুল ইসলাম খুদি দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দিলারা খন্দকার শিল্পী, মিজানুর রহমান তিতু ও আবু জাফর মো. জাহিদ নিউ এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খাদেমুল ইসলাম খুদি ২০০৩ সালে সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০০৯ সালে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনে জয়লাভ করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি, র্যা ব ও পুলিশ পর্যাপ্ত থাকবে। তিন স্তুরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD