শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী ছিলাম এখন এমপি হয়েও আপনাদেরই লোক আছি: নাহিদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

কামরুজ্জামান বাবলু সিলেট, প্রতিনিধি: গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচন পরবর্তী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, গত বছরে গোলাপগঞ্জে অভাবনীয় উন্নয়ন হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রী আরও বলেন, ‌শিক্ষা-সাহিত্য, মৎস্য, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগসহ এমন কোন ক্ষেত্র নেই যেখানে উন্নয়ন হয়নি। আমি মন্ত্রী যখন ছিলাম এখন এমপি হয়েও আপনাদেরই লোক আছি।’

তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, কিছু মিথ্যাবাদীরা বলছে আমার সঙ্গে সাধারণ মানুষ দেখা করার সুযোগ পায় না। আমি কিন্তু এই সাধারণ মানুষের মধ্য থেকেই এ পর্যায়ে এসেছি। আমার সঙ্গে দেখা করতে তৃতীয় কোন ব্যক্তির প্রয়োজন নেই। আমার জনগণই আমার শক্তি। অতীতের মতো আগামীতেও সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন।’

নুরুল ইসলাম নাহিদ দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, দেশ ডিজিটাল হয়েছে, দলকেও ডিজিটাল করতে হবে। দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না। বিগত নির্বাচনে যারা দলের বিরুদ্ধে কাজ করেছেন তাদের তালিকা আমার হাতে আছে। দলের নেতাকর্মীদের এমন কোন কাজ করা ঠিক হবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বিগত নির্বাচনে দলীয় নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওদুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সিলেট মহানগর যুব মহিলালীগের সভাপতি নাজিরা বেগম শিলা, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জেড আলম,
বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মাষ্টার, ঢাকা দক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, ইউপি সদস্য সেলিম আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, এনামুল হক রুহেল, রুমেল সিরাজ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।

এর পূর্বে নুরুল ইসলাম নাহিদ সুনামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরহুম আমির আলীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD