শিরোনাম :
ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ

গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: নানা সংকটের মধ্য দিয়ে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। গত বুধবার এ ঘোষণা দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের সমর্থন পেয়েছেন।

ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন। এ ঘটনার পর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন মাদুরো।

তবে যুক্তরাষ্ট্র বলছে, একজন ‘সাবেক প্রেসিডেন্ট’ এমন নির্দেশ দিতে পারেন না। গত বুধবার গণবিক্ষোভ চলাকালে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা দেন গুয়াইদো।

খবরে বলা হয়, গুয়াইদো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই যুক্তরাষ্ট্রের মতো একই ধরনের বিবৃতি দিয়ে কানাডাও তাকে স্বীকৃতি দেয়। ভেনেজুয়েলার প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়াসহ লাতিন আমেরিকার ডানপন্থী সরকারগুলোও তাদের অনুসরণ করে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফোন করে তার প্রতি সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বিরোধীরা যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি ক্যু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে ভেনেজুয়েলাকে শাসন করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

‘অনেক হস্তক্ষেপ হয়েছে আমাদের ওপর, আমাদের মর্যাদা আছে, তাই ওসব গোল্লায় যাক! এই ভূমি রক্ষায় ইচ্ছুক জনগণ এখানে আছে’- সমাজতান্ত্রিক দলের নেতাদের পাশে নিয়ে বলেন মাদুরো।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে নতুন প্রেসিডেন্টকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদুরোর পাশেই আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD