কামরুজ্জামান বাবলু সিলেট প্রতিনিধি: উদ্ধোধন হলো এপি এল ক্রিকেট লীগের
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার তথা সিলেটের বহুল আলোচিত ফ্রাঞ্চাইজি ভিত্তিক আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আছিরগঞ্জ প্রিমিয়ারলীগ (এপিএল)
যুক্তরাজ্য প্রবাসী আলিম উদ্দিন, প্যারিস প্রবাসী মাছুম আহমেদ, জামাল আহমেদ ও আব্দুল কাইয়ুমের পৃষ্টপোষকতায় অনুষ্টিত হচ্ছে ৭ম এপি এল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯। আজ বুধবার ২৩ জানুয়ারী বিকাল ২ ঘটিকার সময় আছিরগঞ্জ বাজার সংলগ্ন দিশারী প্রি ক্যাডেট স্কুল মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন সাপ্তাহিক গোলাপগঞ্জ – বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আব্দুল গফুর, প্রথমবেলা অনলাইন পত্রিকার পরিচালক আতাউর রহমান আতা, তরুন প্রজন্ম দলের কেন্দ্রিয় সহ সভাপতি শফি আহমদ খান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীম, ক্রীড়া সংগঠক মাহমুদূর রহমান মামুন, ময়নুল ইসলাম সহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিশিষ্ট ক্রীড়ানুরাগীগন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিউরিয়াস ওয়ারিরর্স বিরুদ্ধে খেলছে এম সি রাইডার্স।