গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাকাইহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজু খন্দকার। মঙ্গলবার (২২জানুয়ারি) তিনি ইউনিয়নের নাকাই বাজার, হরিনাথপুর, বটতলাসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করনে।
এসময়, বর্তমান সরকাররে উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি জনগণরে নিকট তুলে ধরনে।
আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার জন্য ভোট ও জননত্রেী শেখ হাসিনার জন্য দোয়াও চেয়েছেন তিনি।
সাজু বলেন, চলমান উন্নয়নের জোয়ার ধরে রাখতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আসন্ন উপজেলা নির্বাচনেও নৌকার বিজয় আনতে হবে। বর্তমান সরকার জনগণের সরকার। আগামী উপজেলা
নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রায় জায়গায় দিনরাত সভা-সমাবশে, উঠান-বৈঠক, চায়ের আড্ডা,পথ-সভাসহ সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সবসময় ব্যাস্ত রাখার চষ্টো করছি।
তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তথা শেখ হাসিনার হাতে যতদিন
রবে দেশ পথ হারাবেনা বাংলাদেশ।
সাজু আরও বলেন, ইউনিয়নের সকল নেতা-কর্মিদের সঙ্গে সবসময় আমি যোগাযোগ রাখছি তাদের চাঙ্গা রাখতে। যখন যা করতে হয় আমি করে যাচ্ছি।
উপজেলা মনোনয়নের কথা বললে তিনি বলেন, আমি বাংলাদশে আওয়ামী লীগরে জন্য কাজ করছি। সরকারের সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরছি। দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
সাজুর, রাজনৈতিক প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তরুণ, প্রবীণ নেতৃবৃন্দ চাঙা হয়ে উঠেছে।
গোবিন্দগঞ্জ উপজেলার দলীয় সকল প্রার্থীর উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারনায় সাজু আছেন সবচেয়ে এগিয়ে।
সাজু খন্দকার সাবেক নাকাইহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনি দক্ষতার সাথে এ দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত নাকাইহাট ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। সাবেক সাধারণ সম্পাদক ইউপি মেম্বর
এসোশিয়েসন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নাকাইহাট ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
গণসংযোগে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।