শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রতিবন্ধী ঋণ চাওয়ায় আছর আলী নামের এক প্রতিবন্ধীকে মারধর করে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে।

ঘটনাটি রবিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে ঘটেছে। আছর আলী শৈলকুপার লক্ষনদিয়া গ্রামের সামসুদ্দিন মোল্যার ছেলে। এ ব্যাপারে প্রতিবন্ধী আছর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আহম্মেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আছর আলী জানান, তিনি কয়েক বছর আগে উপজেলা সমাজ সেবা বিভাগ থেকে ৬ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তার কাছে ঋণ পরিশোধ করার জন্য কেউ তাগাদা দেয়নি। তার প্রতিবন্ধী কার্ড হলে ভাতার টাকা থেকে ঋণ কেটে নেয় সমাজ সেবা অফিস। গত তিন মাস আগে ঋণ পরিশোধ হয়।

রবিবার তিনি পুনরায় ঋণের জন্য সমাজ সেবা কর্মকর্তা কর্যালয়ে গেলে মাসুদ আহম্মেদ বলেন, তুই ঋণ পরিশোধ করতে দেরি করেছিস এখন তুই আর ঋণ পাবিনা। এই অফিস থেকে বের হয়ে যা। এই অফিসে কোনদিন আসবিনা।

আছর আলী বলেন, এই কথা শুনে আমি বলি স্যার আপনি অফিসার মানুষ আমার সাথে এমন ব্যবহার করছেন কেন। একথা শোনার সাথে সাথে অফিসার দৌড়ে এসে আমাকে লাথি মারে এবং কিল ঘুষি মেরে অফিস থেকে বের করে দেয়।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আহম্মেদ বলেন, আছর আলী ২০০৪ সালে ২ বছর মেয়দে ৬ হাজার টাকা লোন নেয়। ১৮ সালের শেষের দিকে আছর আলীর খেলাপী ঋণ পরিশোধ হয়। পুনরায় তিনি রবিবার ঋণের জন্য তার অফিসে এসে তাৎক্ষনিক লোন পেতে চাপাচাপি করতে থাকে। বরাদ্দ এলে কাগজপত্র প্রস্তত করে ঋণ পেতে কয়েকদিন দেরি হবে বললে তিনি তার সাথে খারাপ ব্যবহার করেন এবং অফিসে শোরগোল শুরু করে। পরে তার অফিসের সহকর্মীরা আছর আলীকে নিয়ে পাশের রুমে বসতে দেয় এবং পরে সে চলে যায়। আছর আলী তাৎক্ষনিক ঋণ না পেয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আহম্মেদ বলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD