শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

বাকশক্তি হারিয়ে ফেলেছেন এরশাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ আগামীকাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদ ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন। তিনি খেতে পারছেন না, হাটা চলাও করতে পারছেন না। এমনকি বাকশক্তিও হারিয়ে ফেলেছেন। কিছুই মনে করতে পারছেন না।

এ কারণেই আগামী রোববার রশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, গত নভেম্বর থেকেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন এরশাদ। এটা ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। এইসময়ে তিনি সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। এরপর এরশাদ ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে তার শরীর আরো দুর্বল হতে থাকে। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান হুইল চেয়ারে করে।

এরপর এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালের নেয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরাও সিঙ্গাপুরের চিকিৎসকদের মতোই খুব বেশি কিছু করার নেই বলেই মন্তব্য করেন। চিকিৎসার পরিভাষায় এটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ। গত কয়েকদিন ধরেই এরশাদের ক্ষুধা মন্দা বেড়েই চলছে।

উল্লেখ্য, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি এরশাদ জন্মগ্রহণ করেন। এ বছর তিনি নব্বইয়ে পা দেবেন। নয় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা এই সামরিক একনায়ককে ‘স্বৈরাচারী শাসক’ হিসেবে অভিহিত করা হতো। ৯০ এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এরশাদ কিছুদিন কারাবরণ করলেও বাংলাদেশের রাজনীতিতে তিনি এখন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD