জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের মিয়াপাড়ার হুমায়রা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত আলী, আনিসুর রহমান বিপ্লব, খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহাম্মেদ খান লোটন, মাইন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, শাহ্ মো. আবদুল্লাহ আল মাসুদ, মমিনুর রহমান মমিন, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবাহান, জেলা যুবদলের সহ-সভাপতি তরিকুল হায়দার তুষার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান ও জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।