শিরোনাম :
ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে, অংশীজনদের সাথে আলোচনা: ভোলায় তথ্যমন্ত্রী আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

নাব্যতা সংকট: বাঘাবাড়ি নৌ-বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী জাহাজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ: দৌলদিয়া থেকে বাঘাবাড়ি নৌপথে যমুনা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। ডুবচরের কারণে দৌলদিয়ায় আটকে পড়ছে প্রায় ২৫টি নৌ জাহাজ। জাহাজ চলাচলে ১০ ফিট পানির গভীরতার প্রয়োজন হলেও শুস্ক মৌসুমে এই নৌ পথে পানির গভীরতা ৭ ফুটের নিচে গিয়ে দাঁড়িয়েছে। ফলে বাঘাবাড়ি নৌ-বন্দরে সরাসরি পন্যবাহী জাহাজ ভিড়তে পারছে না। দৌলদিয়া ঘাটে আটকে পড়া জাহাজ থেকে ছোট ছোট ট্রলারে করে মালামাল আনা হচ্ছে বাঘাবাড়ি বন্দরে। এতে করে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে বলে বাঘাবাড়ি ঘাট নৌযান লেবার এসোসিয়েশনের নেতারা জানিয়েছেন।

বিভিন্ন জাহাজের চালক ও বিআইডবিøউটিএ সুত্রে জানা যায়, পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ১০ ফিট পানির গভীরতার প্রয়োজন হলেও শুস্ক মৌসুমে এই নৌ পথে পানির গভীরতা ৭ ফুটের নিচে গিয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি নাব্যতা সংকট দেখা দিয়েছে নদীর বেড়া উপজেলার পেঁচাকোলা থেকে মোহনগঞ্জ পর্যন্ত। এই অংশের কয়েকটি স্থানে পানির গভীরতা ৫ থেকে ৭ ফিটে এসে দাঁড়িয়েছে। একারনে গত কয়েক দিন ধরে প্রায় ২৫টি সার, সিমেন্ট, তেলসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ সরাসরি বাঘাবাগি নৌ বন্দরে ভিড়তে পারছে না। এসব জাহাজ পার হতে গিয়ে আটকে পড়ছে ডুবচরে। এঅবস্থায় আটকে পড়া জাহাজ থেকে ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কিছু কিছু পণ্য খালাস করে বাঘাবাড়ি বন্দরে আনা হচ্ছে। এতে করে সময় এবং পরিবহন খরচ আরো বেড়ে যাচ্ছে। তবে বিআইডবিøউটিএ পক্ষ থেকে ডুবচর গুলো অপসারনের জন্য ড্রেজার কাজ চালিয়েছে।

বাঘাবাড়ি ঘাট নৌযান লেবার এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক আব্দুল ওয়াহাব মাষ্টার জানান, দৌলদিয়া থেকে বাঘাবাড়ি নৌ বন্দর পর্যন্ত নাব্যতা সংকটের কারনে যমুনা নদীর পাটুরিয়া, দৌলদিয়া, ব্যটারিরচর, নাকালিয়া ও পেঁচাকোলায় নদীর তলদেশে জেগে উঠেছে অসংখ্য ডুবচর। একারনে বাঘাবাড়ি বন্দরে সরাসরি জাহাজ ভিড়তে পারছে না। দৌলদিয়া থেকে আটকে পড়া জাহাজ থেকে ছোট ছোট ট্রলারে করে মালামাল আনা হচ্ছে বাঘাবাড়ি বন্দরে। এতে করে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে।
বাঘাবাড়ি লঞ্চ ও লেবার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান মাষ্টার জানান, দৌলদিয়া থেকে বাঘাবাড়ি নৌ বন্দর পর্যন্ত এই চ্যানেলে বর্তমানে পানির গভীরতা ৫ থেকে ৭ ফিট। এই নৌ রুট দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০টি জাহাজ চলাচল করে থাকে কিন্তু পানির গভীরতা না থাকায় জাহাজ গুলো দৌলদিয়ায় আটকে থাকছে। যে কারনে ১০ থেকে ১৫শ টনের জাহাজ গুলো বাঘাবাড়ি বন্দরে সরাসরি আসতে পারছে না।

বাঘাবাড়ি নদী বন্দরের সহকারী পরিচালক এস.এম সাজ্জাদুর রহমান জানান, পানির গভীরতা অনুযায়ী জাহাজে যতটুকো মালামাল আনার প্রয়োজন তা আনা হচ্ছে না। অতিরিক্ত মালামাল আনার কারনে সমস্যা দেখা দিচ্ছে। জাহাজ আটকে থাকে না। মালামাল আনলোড করার জন্য যতটুকু সময়ের প্রয়োজন তা তো লাগবেই। অনেকে মনে করেন জাহাজ আটকে আছে। আসলে তা না। মালামাল আনলোড করার অপেক্ষায় থাকে। প্রতি বছরই শুস্ক মৌসুমে নাব্যতা সংকট দেখা দেয়। ড্রেজার করে তা অপসারন করা হয়। এবছরও ড্রেজার কাজ চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD