শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ কিশোরগঞ্জবাসী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ কিশোরগঞ্জবাসী। গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ । দীর্ঘদিন যাবত ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া জানান, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন স্বচ্ছ নির্ভীক রাজনীতিবিদ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে কাটিয়েছেন সারা জীবন। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আমরা কিশোরগঞ্জবাসী হারিয়েছি একজন অভিভাবক। উনার শুন্যতা কখনো পূরণ হবে না।

ভৈরব পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, দেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের মত সৎ ও নির্লোভ মানুষের তুলনা নেই । আওয়ামী লীগের রাজনীতির দুর্সময়ে দলের সাংগঠনিক অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন। গতকাল জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫০ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসরামের সুযোগ্য পুত্র । তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৬ সাল থেকে টানা পাঁচবার কিশোরগঞ্জ সদর আসনে সঙসদ সদস্য র্নিবাচিত হয়েছেন । এছাড়া দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD