শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

জুনে আসছে ভারতের বাণিজ্যমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। সফরে বন্ধুপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে কথা বলবেন তিনি।

বুধবার (১৮ এপ্রিল) নয়াদিল্লিতে সুরেশ প্রভুর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। আমন্ত্রণপত্র গ্রহণ করে সুরেশ জানান, তিনি জুনেই সফরে আগ্রহবোধ করছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কে ক্রমাগত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সুরেশ প্রভু বলেন, এই সম্পর্কে আরও উন্নতি সম্ভব।

বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও বর্তমানে সামলাতে থাকা সুরেশ প্রভু তার সফরে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল ঘুরে দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন কর্মসূচি দেখার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD