শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সৈয়দ আশরাফের মৃত্যুতে ঐক্যফ্রন্ট ও বিএনপির শোক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে সৈয়দ আশরাফের মৃত্যুর সংবাদ শুনে তারা এ শোক প্রকাশ করেন। এদিন রাত ১০টা চল্লিশের দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জার্মানবাংলাকে এ তথ্য জানান।

‘সৈয়দ আশরাফের মৃত্যুতে বাংলাদেশে একজন সজ্জন রাজনীতিকের অনুপস্থিতি তৈরি হলো’ বলে জানান ঐক্যফ্রন্টের আহ্ববায়ক ড. কামাল হোসেন।

শায়রুল কবির খান জানান, সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শায়রুল কবির খান সৈয়দ আশরাফের জীবনাবসান প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের সুস্থধারার দুই রাজনীতিক মির্জা ফখরুল ও সৈয়দ আশরাফ ২০১৪ সালে রাজনৈতিক সংকটে ভূমিকা রেখেছিলেন। আজকে তাদের একজনের মৃত্যুর মধ্য দিয়ে শূন্যতা সৃষ্টি হলো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ।’

সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD