শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কম খরচে ঘর সাজাবেন কীভাবে?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

লাইফস্টাইল ডেস্কঃ
অনেকে মনে করেন, ঘর সাজানো মানেই অনেক খরচ। ধারণাটি সঠিক নয়। স্বল্প খরচেই আপনার ঘর রাঙিয়ে তুলতে পারেন। এ জন্য প্রয়োজন সৃজনশীলতা। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আপনার সাদামাটা ঘরটিও হয়ে উঠবে দৃষ্টিনন্দন। একই সঙ্গে ফুটে উঠবে আপনার সৃজনশীলতা ও রুচির পরিচয়। কম খরচে ঘর সাজাতে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত কৌশলগুলো একনজরে দেখে নিন।

ঘরের বাড়তি জিনিস বাতিল করুন

অপ্রয়োজনীয় জিনিস ঘরের জায়গা দখল করে। অনেক সময় বাচ্চাদের খেলনা ফ্লোরে পড়ে থাকে। এগুলো স্মৃতি হিসেবে রাখতে না চাইলে কাউকে দান করে দিতে পারেন। একটি বাক্সে খেলনাগুলো গুছিয়ে রাখলে ঘর পরিষ্কার দেখাবে।

ফুল দিয়ে ঘর সাজান

কম খরচে ঘর সাজাতে ফুলের বিকল্প নেই। ঘরে ফুল রাখলে দেখবেন, সেখানে প্রশান্তি বিরাজ করছে। একগুচ্ছ তাজা ফুল ঘরের এক কোনায় রাখলে মন যেমন ভালো হবে, তেমনি ঘরকে লাগবে উজ্জ্বল।

সুগন্ধি ব্যবহার করুন

ঘরকে প্রাণবন্ত করতে এয়ারফ্রেশনার ব্যবহার করুন। এতে মন সতেজ হবে, ঘরও হবে সুগন্ধময়।

মনের রঙে দেয়াল সাজান

এক রঙ দিয়ে সব দেয়ালে না সাজিয়ে মনের মতো করে রাঙাতে পারেন বিভিন্ন রঙে। বিভিন্ন রং দিয়ে দেয়ালে নকশাও এঁকে নিতে পারেন। এতে ঘরের দেয়ালটি হবে দৃষ্টিনন্দন।

দেয়ালে পেইন্টিং রাখুন

ঘরে শৈল্পিক ছোঁয়া দিতে চাইলে দেয়ালে পেইন্টিং ঝোলাতে পারেন। কম খরচেই এসব পেইন্টিং এখন কিনতে পারবেন বিভিন্ন শপিংমলে। অবশ্য বিখ্যাত পেইন্টারের মূল কাজ সংগ্রহ করতে গেলে খরচ একটু বেশিই পড়বে। সে ক্ষেত্রে কোনো ফটোগ্রাফ দিয়ে ঘর সাজাতে পারেন। তবে ছোট ছোট ছবি এলোমেলো করে না ঝোলানোই ভালো, এতে সৌন্দর্য নষ্ট হবে।

আসবাবপত্র ঠিক জায়গায় রাখুন

ঘরের সঠিক জায়গায় সঠিক আসবাবটি বসান। আর যদি ঘরে শিশু থাকে, তাহলে তাদের জন্য আলাদা ফাঁকা জায়গা রাখার চেষ্টা করুন। এতে দেখবেন, ঘরটি আরো পরিপাটি হয়ে উঠবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD