শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নির্বাচনী মিছিলে বিএনপির উপর হামলা শিশু সহ আহত-১০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

রায়সুল আলম রবিন,খুলনা প্রতিনিধি :খুলনা-৩ সংসদীয় আসনের জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল গতকাল খুলনা নগরীর খালিশপুর ১২নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শেষে আরাবিয়া  মসজিদে যোহরের নামাজ আদায় করতে গেলে বেলা দেড়টায় প্রায় অর্ধশত সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র নিয়ে আরাবিয়া মসজিদের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি কর্মী মিলন, মোঃ রবিউল ইসলাম খান, হাসান মাহমুদ রুবেল, দোলন, এনামুল হক পারভেজসহ ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। তারা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ হামলার প্রতিবাদে দুপুর থেকে বকুল নির্বাচনী প্রচারণা স্থগিত করেন। তবে নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে বকুল জানান।

এদিকে এ হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গতকাল বিকেলে গোয়ালখালিস্থ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল।

সম্মেলনে বলা হয়, আমি আমার দলের নেতাকর্মীদের নিয়ে সকাল ৯টা থেকে আমার নির্বাচনী এলাকা খালিশপুরের বিআইডিসি রোডের খুলনা পাওয়ার হাউজ, ১৩নং ওয়ার্ড চরেরহাট, ২নং নেভী গেট, হাউজিং তিন তলা কলোনী ও হাউজিং বাজারে গণসংযোগ করি। বেলা দেড়টায় ১২নং ওয়ার্ডের বিহারীদের ১নং ক্যাম্প ও আরাবিয়া মসজিদ লাইনে গণসংযোগ শেষে জোহরের নামাজ আদায় করার জন্য আমি আল আরাবিয়া মসজিদে প্রবেশ করি। ঠিক তখনই চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা মসজিদ গ্রাউন্ডে জামায়াত বিএনপি নেতাকর্মীসহ মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায়। এ হামলায় তারা রামদা ও লাঠিসোটা ব্যবহার করে। হামলায় গুরুতর আহত হয় ১৪/১৫ জন। এদের মধ্যে দু’জন শিশু রয়েছে। আহতরা হলো মিলন, রবিউল ইসলাম খান, হাসান মাহমুদ রুবেল, দোলন, এনামুল হোসেন পারভেজ, ডাঃ কাজী আবু তালহা, ডাঃ সৈকত তাওহীদ, মশিউর রহমানসহ আরও অনেকে। গুরুতর আহত ও জখম হয়ে তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন। জনগণের কাছেই আমি এ ঘটনার বিচারের ভার দিতে চাই। আশা করি তারা ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দিবেন।

তিনি আরও বলেন, আমাদের গণসংযোগে প্রতিটি জায়গায় বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লায় ব্যাপকভাবে সাধারণ মানুষ যোগ দিচ্ছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন দেখে শাসক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রতিনিয়ত সন্ত্রাসীদের হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি চলছে। আর অন্যদিকে পুলিশের গ্রেফতার অভিযান চলছে। এ রকম চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD