শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

নির্বাচন এলেই পরিবেশ অশান্তের পায়তারা করে বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে (মুন্না) এমপি বলেছেন, দেশে নির্বাচন এলেই শান্ত পরিবেশ অশান্ত করে বিএনপি। তারাই আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও বোমাবাজি চালিয়ে আওয়ামীলীগের উপর দায় চাপাচ্ছে শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমপি মুন্না অভিযোগ করে বলেন, বিএনপির সন্ত্রাসীরা খন্তা, শাবল, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের সাথে ধানের শীষ লাগিয়ে প্রচার মিছিল করছে। ধানের শীষের নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রচারে বাধা, হামলা ও কর্মীদের মারপিটের ঘটনা ঘটাচ্ছে। গত কয়েকদিন আমাদের ১০/১২জন কর্মীকে মারপিট করেছে। আওয়ামীলীগের নির্বাচনী প্রচারে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। দীর্ঘ ১০ বছর শান্তিতে ঘুমিয়েছে সিরাজগঞ্জের মানুষ। আমরা সন্ত্রাসী-চাঁদাবাজী বন্ধ করেছি। মাদক কমিয়েছি। মানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য ঘুরছি। অথচ তারা ১০ বছরে মানুষের কাছে না গিয়ে শুধু সন্ত্রাসী কর্মকান্ড
চালিয়ে গেছে। জনগণের কাছে সাড়া না পেয়ে নির্বাচনে জয়ের জন্য নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) হারুন-অর-রশিদ,টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান, মিসেস শারিতা, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD