এ. এম উবায়েদ,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, জেলার ছয়টি আসনে শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণার চলছে। দুই একটি জায়গায় কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তা প্রশমন করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এসময় তিনি আরো জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
আজ শনিবার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল, জেলা নির্বাচন মোহাম্মদ তাজুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আহমেদ উল্লাহসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্হিত ছিলেন।