শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

রাশিয়া সম্পর্কিত বিবিসির খবরের ‘নিরপেক্ষতা’ যাচাই করা হবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: বিবিসি ওয়ার্ল্ড নিউজ এবং বিবিসি ওয়েবসাইটে রাশিয়া বিষয়ক প্রকাশিত খবরের ‘নিরপেক্ষতা’ যাচাই করবে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে রাশিয়া সরকারের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বিষয়ক বিবিসি ওয়ার্ল্ড নিউজ এবং বিবিসির খবর নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে।

যদিও বিবিসি বলছে বিবিসি ওয়ার্ল্ড নিউজ রাশিয়ার আইনকানুন পুরোপুরি মেনেই এসব খবর প্রচার করে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফিস অফ কমিউনিকেশনস (অফকম) বৃহস্পতিবার বলেছে রাশিয়ার আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি (রাশিয়ান টুডে) তাদের সাতটি অনুষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ করেছে।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এটি ঘটেছে বলে মনে করছে অফকম।

অফকমের বক্তব্যের জবাবে রাশিয়া পাল্টা তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। কিন্তু ঘটনার সূত্রপাত আরও আগে।

বিশেষ করে ইংল্যান্ডের সালিসবারিতে একজন সাবেক রাশিয়ান গুপ্তচর সেরগেই স্ক্রিপাল ও তার মেয়ের উপর নার্ভ গ্যাস হামলার ঘটনায় আরটির কভারেজ নিয়ে সমালোচনা করেছে অফকম।

যুক্তরাজ্য ও তাদের পশ্চিমা মিত্ররা এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে। সে নিয়ে বেশ লম্বা সময় ধরে তিক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল যুক্তরাজ্য ও রাশিয়ার সম্পর্কে।

স্ক্রিপাল বিষয়ক খবর যখন প্রকাশিত হচ্ছিলো তখন রাশিয়ার আরটি নিরপেক্ষ ছিলও না বলে মনে করে অফকম। কিন্তু এখন বিবিসির খবরকেও পক্ষপাতদুষ্ট বলছে রাশিয়া।

বিশেষ করে সিরিয়াতে রাশিয়ান সরকারের ভূমিকা নিয়ে যে খবর বিবিসিতে প্রচারিত হয় সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়া সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে।

ফেসবুকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, অনেক আগেই বিবিসির খবর পর্যবেক্ষণ করার প্রয়োজন ছিল।

ব্রিটিশ সরকার রাশিয়ান গণমাধ্যমের ব্যাপারে ‘নির্লজ্জভাবে’ হস্তক্ষেপ করে বলে তিনি আরও মন্তব্য করেছেন।

তার মতে, এখন বিবিসির খবর যাচাই করা ছাড়া আর কোন উপায় নেই।

রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের জবাবে বিবিসি বলেছে, বিশ্বের অন্য আর যেকোনো স্থানের মতোই রাশিয়াতেও বিবিসি সেখানকার আইনকানুন মেনেই দর্শকদের খবর পরিবেশন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD