এ কে এম বাবু রাজশাহী প্রতিনিধি : অাসন্ন ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিদিন জনসংযোগ করে যাচ্ছেন, স্হানীয় চেয়ারম্যান ও অাওয়ামী লীগের নেতা কর্মীরা। দেখা গেছে ১৮ই ডিসেম্বর বুধবার সকালে তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রামে এবং লালপুর গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি নৌকার পক্ষে লিফলেট বিতরন করা হয়েছে এবং সভানেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র গুলি তুলে ধরে রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) অাসনে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ের লক্ষে নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে গনসংযোগ করছেন ।
আরো উপস্থিত ছিলেন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল কাশেম, অাওয়ামীলীগ ইউপি সভাপতি, নাজিমুদ্দিন বাবু, সাধারন সম্পাদক, রবিউল ইসলাম, যুবলীগ সভাপতি রইচ উদ্দিন বাচ্চু। প্রাপ্ত সংবাদে জানা গেছে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ১৩ই ডিসেম্বর এ ইউনিয়নে গনসংযোগ করেছে এবং তার মেয়ে অর্না জামান তানোর গনসংযোগ করেছে। অপরদিকে অারেকটি অনুষ্ঠানে অাবুল হাসান মেম্বার তিনি স্থানীয় নেতা কর্মীদের সাথে নিজ গ্রাম লালপুরে মহিলা ভোটারদের সাথে এমপি ওমর ফারুক চৌধুরীর উন্নয়নের ধারা গুলি তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। ঐ এলাকার ভোটারেরা হাসান মেম্বারের সুন্দর উপস্থাপনায় মুগ্ধ হয়ে এবারের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গিকার করতে দেখা গেছে।