শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

মদনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

সাকের খান ,মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা-৪(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনের ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের মনোনীত(বিএনপির) প্রার্থী তাহমিনা জামান বুধবার দুপুরে নিজ বাড়ি বাড়িভাদেরা গ্রামে পুলিশি হয়রানি-হামলা,গ্রেফতার, নির্বাচনি প্রচারে বাধা ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আমার বাড়িতে পুলিশ ব্যাপক অভিযান চালায়। পুলিশ আমার নির্বাচনি প্রচারণার কাজে পদে পদে বাধা দিচ্ছে। আমি শান্তিপূর্ণ অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন চাই। খালিয়াজুড়িতে প্রশাসন কর্তৃক নির্বাচনি প্রচারণার অনুমতি পেলেও পুলিশের বাধার কারণে আমি মঙ্গলবার নির্বাচনি প্রচারণায় যেতে পারিনি। ১৫ ই ডিসেম্বর কাইটাইল ইউনিয়নে গণসংযোগ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পৌর সদর বৈশ্যবাড়ি মোড়ে পৌঁছলে পুলিশ আমাদেরে গাড়ির গতিরোধ করে নেতাকর্মীদের হয়রানিসহ ৬১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এতে আমার কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করে। ওই দিন ৩টি মামলায় আমার ছেলেসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অহেতুক হয়রানি করছে এতে আমার নির্বাচনি প্রচার-প্রচারণায় বিঘ্ন ঘটছে। আমি যাথে সুষ্টু ভাবে নির্বাচনের প্রচারণা করতে পারি সে ব্যাপারে নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম, সহ-সভাপতি  মতিউর রহমান, আব্দুল হেলিম ভুলু, টিটু, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু,উপজেলা যুবদলের সভাপতি সাইফ আহম্মেদ সেকুল,সাধারণ সম্পাদক গোলাম রাসেল রুবেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাকের খান, পৌর যুবদল সভাপতি মোঃ শফিক, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ পল্টন,পৌর ছাত্রদল সভাপতি এনামূল হক প্রমূখ।
এ ব্যাপারে ওসি মোঃ রমিজুল হক জানান, পাবলিকের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই মামলা নেওয়া হয়েছে। কোন রকম হয়রানি বা প্রচার কাজে পুলিশ বাধা দিচ্ছে না। গ্রেফতারি পরোয়ানাকৃত আসামীর খোজে উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় মঙ্গলবার রাতে প্রার্থীর বাড়িতে পুলিশ এবং জেলা ডিবি পুলিশের যৌথ অভিযান চালাই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD