শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

বেতনের দাবিতে রাজধানীর তেজতুরী বাজারের গোল্ড স্টার ডিজাইন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার প্রায় এক ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে গার্মেন্টস-সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের একপাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল।

গোল্ড স্টার ডিজাইনের বিক্ষুব্ধ শ্রমিকেরা বলছেন, প্রতি মাসের বেতন তাঁরা পান ৮ তারিখে। তবে চলতি মাসে এখনো গত মাসের বেতন পাননি। কেউ কেউ অর্ধেক বেতন পেয়েছেন। বারবার বলা হলেও তাঁদের বেতনের ব্যাপারে মালিকপক্ষ টালবাহানা করছিল।

শ্রমিকেরা অভিযোগ করেন, আজ সকালে শ্রমিকেরা বেতন চাইতে গেলে মালিকপক্ষের কয়েকজন দুজন নারীশ্রমিকের গায়ে হাত তোলেন। এরপরই শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বেলা একটার দিকে তাঁরা ফার্মগেট বাসস্ট্যান্ডের আগে তেজতুরী বাজারের গোল্ড স্টার ডিজাইন ফ্যাক্টরি-সংলগ্ন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সড়কের একপাশ অবরোধ করেন। তাঁরা বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় একপাশের সড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী শ্রমিক বলেন, ‘আমরা বেতন চাইতে গেলে আমাদের গায়ে হাত তোলা হয়। আজ সকালেও মালিকের সঙ্গে কথা বলতে গেলে দুই মেয়ের গায়ে হাত তোলে। একজন অজ্ঞান হয়ে গেছে। বেতনও দেয় না আবার উল্টা মারে। এ কেমন বিচার?’
তেজগাঁও থানার পুলিশ এ সময় ঘটনাস্থলে এসে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে। বেলা ১টা ৫৫ মিনিটে শ্রমিকেরা চলে গেলে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের এক পাশের সড়কে আবার যান চলাচল শুরু হয়।

তেজগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ বলেন, ‘ওই গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা বেতন পাচ্ছিলেন না বলে দাবি করেন। তাঁরা সড়ক অবরোধ করেন। কিন্তু এভাবে তো সাধারণ মানুষের দুর্ভোগ করে দাবি আদায় করা যায় না। আমি শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করি। ন্যায্য টাকা পেতে ন্যায্যভাবে দাবি আদায় করতে বলি। তাঁদের ফ্যাক্টরির এক প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে বিষয়টি দ্রুত সমাধান করার কথা বলেছি।’

গোল্ড স্টার ডিজাইন লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার মো. মুকুল হোসেন বলেন, শ্রমিকদের অর্ধেক অংশের বেতন দেওয়া হয়েছে। বাকি অর্ধেকের বেতন বাকি রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD