শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

আজ থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, যারা লোভ-লালসা নিয়ে লুটপাট করছে, তাদের থেকে দেশকে অবশ্যই মুক্ত করব।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এর নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, বুদ্ধিজীবীদের আত্মদানকে মাথায় রেখেই আমরা ১৪ ডিসেম্বর পালন করব। ভোটদানের ক্ষেত্রে লোভী সুবিধাভোগীদের বর্জন করতে হবে।

তিনি বলেন, আমরা শোষণমুক্ত সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হব। স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে কাজ করে যাব এবং সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত অবশ্যই করব।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট।

এর অংশ হিসেবে আজ বেলা ২টায় মোহাম্মদপুরের টাউন হল বাজারে পথসভা, বেলা ৩টায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা ও বিকাল ৪টায় শ্যামপুরে পথসভা করা হবে।

সবকটি অনুষ্ঠানেই ড. কামাল হোসেন থাকবেন বলে জানানো হয়েছে।
এর পর আগামীকাল শনিবার কামাল হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে সড়কপথে পথসভা করবে ঐক্যফ্রন্ট।

পথসভা শুরু হবে টঙ্গী থেকে। সবশেষে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

এ ছাড়া একই দিন বেলা ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় শোভাযাত্রা করা হবে।

গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের বলেন, আজ বেলা সাড়ে ৩টায় ধোলাইখাল চাররাস্তার মোড়ে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচনী প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন ড. কামাল হোসেন। এর পর তিনি পর্যায়ক্রমে ঐক্যফ্রন্টের অন্যান্য প্রার্থীর পক্ষেও প্রচারে নামবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD