বিডি করেসপন্ডেন্ট: রাজধানীর মাদারটেক এলাকায় বিএনপির মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।
আজ (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার কাজে তিনি বের হলে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
তার ব্যক্তিগত সহকারী নাসির হামলার বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন।
হামলার সময় কর্তব্যরত সাংবাদিকরা আহত হয়েছেন বলেও তিনি জানান।