জীবিত যখন থাকবো না আমি
বসবো নাকো আর এই টুলে
স্মৃতিগুলো মোর রয়ে যাবে
জানবে না কেঁউ আর এই কালে।
টুলটি আমার সাক্ষী দেবে
থাকবে যতদিন চার পায়ে
বলবে সে যে আসতেন তিনি
গোধূলি লগ্নে এইখানে।
মুছে যাব চিরতরে
সাক্ষী যদি মোর না-ই থাকে
টুলটি আমার ছোট্ট স্মৃতি
রক্ষা করিস তোরা সবে মিলে।
জীবন গড়েছি বালুচরে
বালুতে গড়েছি ঘর
ঢেউয়ের আঘাতে মিশেগেছে সবই
স্মৃতি টুকু মোর যে নাহি রয়।
নৈতিকতা
আমরা জীবন পণ করে কতই না সৃষ্টি করি সুখের লাগিয়া।কিন্তু সময়ের বিবর্তনে আমাদের কোন অস্তিত্বই রইবে না। জীবনের মূল্যবোধকে বিসর্জন দিয়ে এই সৃষ্টির কি লাভ?