শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

দামুড়হুদায় বন্দুকযুদ্ধে নিহত ২: অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
দামুড়হুদা থেকে ইমতিয়াজ আহমেদ রয়েল: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই দল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে শীর্ষ মাদক ব্যাবসায়ী ঝন্টু (৪০) ও তালিকাভুক্ত সন্ত্রাসী ধুলো (৪৩) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ঝন্টু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের  ছেলে ও ধুলো নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, উপজেলার গোবিন্দহুদা গ্রামে দু’পক্ষের গোলাগুলি চলছে এমন খবর পেয়ে রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও সন্ত্রাসী ধুলোর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময়, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয় একটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও তিন বস্তা ফেন্সিডিল।
সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর) আবু রাসেল জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
নিহত ঝন্টু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। নিহত অপর সন্ত্রাসী ধুলো চারুলিয়ার কুখ্যাত চরমপন্থী। তার বিরুদ্ধে ৬ টি হত্যাসহ একডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD