শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি: মন্ত্রী ফকির মাহবুব আনাম

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমরা দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং শালিস মুক্ত রাখতে চাই। মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

গতকাল ২২ মার্চ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মাহবুব আনাম বলেন, নির্বাচনী ইসতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করা হয়েছে। ইতোমধ্যেই ফ্যামেলি কার্ড, খাল খনন কর্মসূচি, দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন এবং ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

মন্ত্রী আরও বলেন, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় বিগত ১৭ বছর বঞ্চিত ছিল। প্রতিষ্ঠানটির ভবন, জীর্ণশীর্ণ ব্রীজ সহ স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD