শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

৭০১ প্রতীমায় সজ্জিত হচ্ছে বাগেরহাটে সর্ববৃহৎ পূজামন্ডপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

মো. আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীর সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। আগামী ১৪ অক্টোবর ৫মী ও ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এ বছর দেবী আসবে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। দেবী মায়ের গমন হবে দোলায় চেপে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাট জেলার চুলকাঠি বাজারের পাশে হাকিমপুর গ্রামের শিকদার বাড়ি পূজামন্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ। এ বছর সর্বোচ্চ ৭০১ টি প্রতীমায় বিশেষভাবে সাজানো হচ্ছে এ মন্ডপ।

আয়োজকদের দাবি বিশ্বের সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে তৈরি বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির এ পূজা মন্ডপ।

পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের চারযুগের দেবদেবীর নানা কাহিনী অবলম্বনে হিন্দু ধর্মের হাজার বছরের পুরাতন পৌরাণিক কাহিনীকে প্রাধান্য দিয়ে তা ফুটিয়ে তোলা হয়েছে মূর্তি দিয়ে।

বুধবার (৫ সেপ্টেম্বর) পূজা মন্ডপের প্রধান ভাস্কর খুলনার কয়রা উপজেলার হাতিয়ার ডাঙ্গা গ্রামের শিল্পী বিজয় কৃষ্ণ বাছার জানান, গত বৈশাখ মাস থেকে ১৫ জন প্রতিমা শিল্পীসহ পূজা মন্ডপের কাজ শুরু করেছি। ৬ মাস ধরে এ মন্ডপ তৈরির কাজ করছি। দর্শণার্থীদের জন্য প্রতি বছরই নতুনত্ব আনার চেষ্টা করি। প্রতীমা তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে রঙ আর সাজসজ্জার কাজ।

শিকদারবাড়ি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পূজার আয়োজক দুলাল শিকদার দাবি করেন, শুধু বাগেরহাট নয় এ পূজামন্ডপে বিশ্বের সব থেকে বেশী প্রতীমা। ২০১০ সাল থেকে ব্যাক্তি উদ্যোগে এ পূজা মন্ডপ তৈরি করা হয়ে আসছে। এখানে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাসহ সকল আধুনিক সুবিধা থাকবে।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির এ পূজামন্ডপে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে সনাতন ধর্মের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও এখানে পার্শ্ববর্তী দেশ থেকেও পূজারী, ভক্ত, দর্শনার্থী ও পুন্ন্যার্থীরা আসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD