শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে বিশেষ কর্মযজ্ঞের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনা হবে। তিনি চট্টগ্রাম নগরীর চটেশ্বরী রোডস্থ প্রতিমন্ত্রীর বাসভবন ‘ডালিয়া কুঞ্জে’ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমরা ভূমি অফিসগুলোকে পুরোপুরি অটোমেশনের আওতায় নিয়ে আসছি। হিউম্যান ক্যাশলেস সিস্টেম বা সরাসরি অর্থ লেনদেনহীন ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা গেলে ভূমির কাজে দুর্নীতি ও মালিকদের হয়রানি একেবারেই কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও জানান, অটোমেশন পদ্ধতি চালু হলে ভূমি মালিকদের রেকর্ডপত্র বা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আর সশরীরে অফিসে ভিড় করতে হবে না। নাগরিকরা ঘরে বসেই অনলাইনে নামজারি ও জমা-খারিজের কাজ সম্পন্ন করতে পারবেন।

চট্টগ্রামের ভূমি সেবা নিয়ে আক্ষেপ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চট্টগ্রামের বেশিরভাগ ভূমি অফিসে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত নেই। সরকার দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ই-সেবার মান যুগোপযোগী করার কাজ করছে। হাটহাজারী ভূমি অফিসের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না। একইভাবে পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হলে ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

ব্যারিস্টার মীর হেলাল স্পষ্ট করে বলেন, বাংলাদেশের মানুষ ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন চায়। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD