শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর মাধ্যমে দেশ স্মার্ট গভার্নেন্সের পথে;মেয়র তাপস

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুনঃনবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মার্ট গভার্নেন্সের পথে আরেক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে ‘পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পূনঃনবায়নের ঘোষণা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। তারই আলোকে ২০৪১ সাল নাগাদ আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পূনঃনবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এর মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মার্ট গভার্নেন্স নিশ্চিত করার লক্ষ্যে আরেকটি ধাপ অতিক্রম করেছে।”

ট্রেড লাইসেন্স করতে এখন আর হয়রানি পোহাতে হবে না জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “ট্রেড লাইসেন্স সংক্রান্ত সব কাজ অনলাইনের মাধ্যমে হবে। এখন আর কোনো রকম হয়রানি করার সুযোগ নাই। সময়ও অনেক বেঁচে যাবে। আপনাদেরকে আর দপ্তরে দপ্তরে, কার্যালয়ে-কার্যালয়ে কারো দ্বারস্থ হতে হবে না। একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। আমরা বলতে পারি, এদিকে আমরা এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গিয়েছি। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু এবং নবায়ন পদ্ধতি চালু করেছি। দক্ষিণ সিটির আওতাধীন ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারবেন।”

পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স সুবিধা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সকল ব্যবসায়ী ভোগ করতে পারবেন জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই সুবিধা শুধু মেট্রোপলিটন চেম্বারের ব্যবসায়ীরাই পাচ্ছেন তা কিন্তু নয়।সামগ্রিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় যারা ব্যবসা করবেন সবাই এই সুফল পাবেন এবং বিডার মাধ্যমে যারা আবেদন করবেন তারাও কিন্তু এই সুফল পাবেন। আমরা বিডার নিবেদনের প্রেক্ষিতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই (ভার্সনে) ট্রেড লাইসেন্স দিচ্ছি।”

শ্যামপুর শিল্পাঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমরা ঢাকাকে নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে করছি। তার প্রেক্ষিতে আমরা ইতোমধ্যে শ্যামপুর শিল্পাঞ্চলে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত করেছি । যেখানে রাস্তাঘাটে যাওয়া যেত না, কোমর পর্যন্ত নর্দমার পানিতে চলতে হতো, শ্রমিকরা চলাচল করতে পারত না, পণ্যবাহী যানবাহন ঢুকতে পারত না — এখন কিন্তু আপনারা সেখানে গিয়ে প্রশস্ত রাস্তা, নর্দমা এবং অবকাঠামো দেখবেন। সেখানে কিন্তু আপনারা বড় শিল্পাঞ্চল গড়ে তুলতে পারবেন।”

এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, “আগে ট্রেড লাইসেন্স ছিলো স্বল্পমেয়াদের জন্য, বছরে বছরে নবায়ন করতে হতো। এতে প্রতিবছর ব্যবসায়ীদের হয়রানির মধ্যে পড়তে হতো।এমসিসিআই’র পক্ষে আমরা দক্ষিণের মেয়রসহ পলিসি মেকার ও সরকার প্রধানকে বিষয়টি জানিয়েছিলাম। ফলশ্রুতিতে ট্রেড লাইসেন্সের মেয়াদ ১ বছর হতে বাড়িয়ে ৫ বছর করা হলো। আশা করি, এর মাধ্যমে ইজ অব ডুয়িং বিজনেসে আমরা এগিয়ে যাবো।”

এমসিসিআই এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD