শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আরোহীসহ সাইবেরিয়ার জঙ্গলে নিখোঁজ উড়োজাহাজ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

পাঁচ আরোহীসহ একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বলে রাশিয়ার নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া জানিয়েছে। তারা আরো জানিয়েছে, সাইবেরিয়ার গভীর জঙ্গলে উড়োজাহাজটি মঙ্গলবার নিখোঁজ হয়।

উড়োজাহাজটিতে দুই পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। রুশ সংবাদ সংস্থা তাস জানায়, নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ছিল একটি আন্তোনভ এএন-২। এটি সোভিয়েত আমলে ব্যাপকভাবে উৎপাদিত একটি এক ইঞ্জিনবিশিষ্ট বাইপ্লেন, যেটি মূলত কৃষিকাজ ও বন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
উড়োজাহাজটি রাশিয়ার দূর উত্তর-পূর্বাঞ্চলের ইয়াকুতিয়া অঞ্চলের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় বিপদ সংকেত পাঠিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যালয়।

রোসাভিয়াটসিয়া জানায়, নিখোঁজ বিমানটি বনাঞ্চলে আকাশপথে নজরদারির কাজ করছিল। বিমানটির সন্ধানে ইতিমধ্যে একটি উদ্ধার ও অনুসন্ধান বিমান পাঠানো হয়েছে বলে তারা টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD