শিরোনাম :
২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

২৮ বছর পর ইংলিশদের বিশ্বকাপে সেমির স্বাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জুলাই, ২০১৮
bdj

জার্মানবাংলা২৪ স্পোর্টস ডেস্ক: সুইডিশদের ২-০ গোলে হারিয়ে ১৯৯০ সালের পর সেমিফাইনালের স্বাদ পেয়েছে ইংলিশরা। এ জন্য অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডের ২৮ বছর। সামারা অ্যারেনায় শেষ আটের লড়াইয়ে নেমে ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে ও মিডফিল্ডার ডেলে আলির গোলে রাশিয়া বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড।

শনিবার ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিলো ইংল্যান্ড। কিন্তু ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে গোল আসে সেট পিস থেকে। আধঘণ্টার মাথায় অ্যাশলি ইয়াংয়ের কর্নারে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। জাতীয় দলের হয়ে লেস্টার সিটির ডিফেন্ডারের এটাই তার প্রথম গোল।

বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর আরেকটা সুযোগ পেয়েছিলেন রাহিম স্টার্লিং। অফসাইডের ফাঁদ এড়িয়ে পেছন থেকে উড়ে আসা বল নামিয়ে গোলরক্ষককে কাটাতে চেয়েছিলেন। কোনোমতে হাত লাগিয়ে বল পার হতে দেননি রবিন ওলসেন। আবার বল নিয়ন্ত্রণে নিয়ে শট মেরেছিলেন স্টার্লিং কিন্তু সামনে শরীরটা নিয়ে ঠেকালেন আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচে ফিরতে লড়াই চালায় সুইডেন। ম্যাচের ৪৭ মিনিটে ডি-বক্সে গোলের সুযোগও পেয়ে যান সুইডিশ স্ট্রাইকার মার্কাস বার্গ। তবে উড়ে আসা বল থেকে তার নেয়া হেড রুখে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান বাড়ান ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল থেকে হেডে গোল করেন তিনি।

শেষদিকে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় তুলে শেষ চারে জায়গা করে নেন হ্যারি কেইনরা।

অপরপ্রান্তে ভিক্তর ক্লসনের শট দারুণভাবে ঠেকিয়ে সুইডেনকে আবার হতাশ করেন পিকফোর্ড। হতাশ করেন ৭১তম মিনিটেও কাছ থেকে বার্গের শটে বলে আঙুলের ডগা ছুঁইয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে।

ম্যাচের ৮৭ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন এই ম্যাচে গোল করা হ্যারি ম্যাগুইরে। এক মিনিট বাদে সুইডিশ দলের বদলি হিসেবে মাঠে নামা জন গুইদেত্তিও হলুদ কার্ড দেখেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD