একুশ-২১
এম.এ.বারী।
মাতৃভাষার চেতনায় তেজী হয়ে,
দিয়েছিলে বুকের তাজা রক্ত ঢেলে।
মনে পরে কি? লক্ষ রক্তমাখা ,
ফেস্টুন ব্যানারে, গুলি করে ছিল,
সালাম,রফিক,বরকতদের নির্বিচারে।
কি জঘন্য, নির্মম বিদারক দৃশ্য,
এ যেন এক করুন অবিশ্বাস্য।
জাগো বাঙ্গালী তরুণ সেনা,
একুশের চেতনায় উদ্যত হয়ে,
মাতৃভাষাকে রক্ষা কর।
মায়ের ভাষাকে নিয়ে যারা,
করে ছিনিমিনি খেলা।
রুঁখে দাড়াও ওরে তরুন সেনা,
মনে পরে না কি? রাজ পথে,
সেই রক্তের মেলা।