শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

২০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরব আমিরাতে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে মে মাসে তাপমাত্রা রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের ২৪ মে আবুধাবির আল আইন সংলগ্ন স্বেইহান এলাকায় তাপমাত্রা দাঁড়ায় ৫১.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ২০ বছরের মধ্যে মে মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। খবর গালফ নিউজ।

আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, এটি ২০০৩ সাল থেকে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর মে মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালে আল শাওয়ামেখে, যেখানে তাপমাত্রা পৌঁছেছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াসে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এসসিএম) জানায়, চলতি বছর মে মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৩ থেকে ২০২৪ সালের গড় ৩৯.২ ডিগ্রির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তারা জানান, দেশের আবহাওয়া এখন স্বাভাবিকের চেয়ে গড়ে ১.৫ ডিগ্রি বেশি উত্তপ্ত, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রতিফলন।

আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ দিক থেকে আসা নিম্নচাপ বলয়সহ বিভিন্ন বায়ুমণ্ডলীয় কারণে এমন চরম গরম দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতেও তাপমাত্রা এভাবেই বাড়তে পারে এবং ৫০ ডিগ্রির কাছাকাছি বা তারও বেশি পৌঁছাতে পারে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ জুন গ্রীষ্মের সূচনার পর তাপমাত্রা নিয়মিতভাবে ৪৭ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বছরজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার ধারা এ বছর আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD