শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

১ জুলাই ঢাবির ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, রিপোর্ট: আগামী ১ জুলাই রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসটির প্রতিপাদ্য হচেছ ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিবসটি উপলক্ষ্যে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি সাবেক শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার (২৯ জুন) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ আমন্ত্রণ জানান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান তার পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তিসহ জ্ঞানের সব শাখায় এগিয়ে যাচ্ছে।’ অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের উন্নত বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে জানিয়ে আখতারুজ্জামান বলেন, ‘এক্ষেত্রে এরই মধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১ জুলাই নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে চীনের ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া, শিশু চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি পালন করবে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ১ জুলাই সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে হল, বিভাগ, ইনস্টিটিউট ও অফিস যথারীতি খোলা থাকবে।
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৩টি আবাসিক হল, ৬০ জন শিক্ষক এবং ৮৭৭ জন শিক্ষার্থীকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৪টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি হোস্টেল রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৪৯৬ জন এবং শিক্ষক সংখ্যা ১ হাজার ৯৯৯ জন। ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে এর জমির পরিমাণ ২৭৫.০৮৩ একর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD