শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র ৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট সফল উৎক্ষেপণের পর মহাকাশ স্টেশনে পৌঁছাল থিয়ানচৌ-১০ ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট ছবির গাঁ

১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ মে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বৃহষ্পতিবার (০৭মে) ইনস্টিটিউটের স্থান পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণকে এ তথ্য জানান। ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুকিঁ হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরণের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সকল সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। এটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনে ৮.২০ একর ভূমিতে একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং আবাসিক প্রশিক্ষণের জন্য ০১টি ৬ তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে একাডেমিক ভবন ও হোস্টেলের ৩য় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এ জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD