শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরের অধিক ভিসাধারীরা মালয়েশিয়া থেকে বহিস্কার হচ্ছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

জার্মান-বাংলাটুয়েন্টিফোরডটকম, ২৪ জুন: মালয়েশিয়ায় কোনো প্রবাসী ১০ বছরের বেশি ভিসা পাবেন না। ইতোমধ্যে যারা ১১ ও ১২তম ভিসা (স্টিকার) পেয়েছেন সেগুলোও বাতিল করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ২২ জুন দেশটির ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে।

নোটিশে ১১ ও ১২ নম্বর ভিসা প্রাপ্তদেরও দেশে ফেরত যেতে হবে বলে বলা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের এমন ঘোষণায় দেশটিতে বিদেশি কর্মীরা বিপাকে পড়েছেন। ফেরত যাওয়ার শঙ্কায় বিদেশি কর্মীদের মধ্যে প্রায় লক্ষাধিক বাংলাদেশিও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের কলিং ভিসায় যারা মালয়েশিয়া গেছেন তারাও এর আওতায় পড়েছেন। এদিকে মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ সাময়িক স্থগিত করার পরপরই সরকারের এমন ঘোষণায় বিদেশি কর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে জুলাই মাস থেকে ‘ওপস মেগা থ্রি-জিরো’ নামে সাঁড়াশি অভিযান শুরু করবে দেশটির প্রশাসন। ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধকরণ প্রকল্পে যেসব কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের আটক করাই এ অভিযানের প্রধান লক্ষ্য।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি এ হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া দেশটিতে যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন তাদেরকে আগামী ৩০ আগস্টের মধ্যে ‘থ্রি প্লাস ওয়ান’ এর আওতায় নিজ নিজ দেশে ফেরত পাঠাতে নিয়োগকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

মালয়েশিয়ার বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী দেশটিতে অবৈধ অভিবাসীর সংখ্যা ৪ লাখের বেশি। উপার্জন ভালো হওয়ায় ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই অনেকেই থেকে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশি অনেক প্রবাসী দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রমের পর অমানবিকভাবে এক ঘরে গাদাগাদি করে রাত্রিযাপন করছেন। তারা জানান, পরিবারের মুখে হাসি ফোটাতে এভাবেই পড়ে আছি প্রবাসে। সামান্য কিছু বাড়তি আয়ের আশায় রাতভর কাজ করছি।

আকাশ, সমুদ্র বা স্থলপথে যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় উন্নত দেশগুলোর মতোই সুবিধা রয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। ফলে দুই যুগ আগে থেকেই আশেপাশের বিভিন্ন দেশের জন্য অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। পাশাপাশি দৃষ্টিনন্দন স্থাপনা ও পর্যটন শিল্পের বিকাশ ঘটায় অনেক পর্যটকদের আগ্রহ বেড়েছে মালয়েশিয়ায়। আধুনিক মালয়েশিয়া গড়ার ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান যেমন রয়েছে সেই সঙ্গে অবৈধ প্রবেশ এবং থেকে যাওয়াসহ নানা কার্যকলাপে ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD