শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

১০ জন নিয়েই সুইডেনের বিপক্ষে জার্মানির জয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮
  • জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা-

কঠিন মনোবলের পরীক্ষা দিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিল দলটি। এজন্য শনিবার (২৩ জুন) সুইডেনের বিরুদ্ধে বাঁচা মরার লড়াই করতে হয়েছে জার্মানিদের। প্রথম থেকেই জার্মানিদের গোছালো রক্ষণভাগ আর দারুণ কাউন্টার অ্যাটাকের পরও প্রথমার্ধে একটি গোল তাদের হতাশ করে সুইডেন। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেছে অন্য চেহারার জার্মানিকে। বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সুইডেনকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ইওয়াখিম লুভের দল। শেষ ৮ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেও ইনজুরি সময়ের গোলে নাটকীয় জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

জার্মানির জয়ে জার্মান পতাকা হাতে প্রবাসীদের উল্লাস

সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার ‘এফ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-১ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওলা তইভনেনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সুইডেন। দ্বিতীয়ার্ধে মার্কো রয়েস সমতা ফেরানোর পর টনি ক্রুসের যোগ করা সময়ের গোলে রোমাঞ্চকর এক জয় তুলে নেন জার্মানি।

প্রবাসী বাংলাদেশীরা অনেক মজা করে খেলাটা উপোভোগ করেছেন।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জার্মানির অবিশ্বাস্য জয়ে দেশটিতে ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা গেছে। বিশেষ করে শনিবারের জার্মান-সুইডেন ম্যাচটি তাদের ছুটির মধ্যে পরায় দরুন উৎসাহ আর উদ্দিপনা নিয়ে জার্মানি এবং প্রবাসী বাংলাদেশীরা অনেক মজা করে খেলাটা উপোভোগ করেছেন।

সোচিতে শনিবার ২-১ গোলে জিতেছে মেক্সিকোর কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি। তাদের এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোর দুটি দল নিশ্চিত হবে শেষ ম্যাচের লড়াইয়ে। জার্মানরা লড়বে দুই ম্যাচই হেরে যাওয়া দক্ষিণ কোরিয়াকে। আর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সুইডেনকে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মেক্সিকো। আর ৩ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে সুইডেন ও জার্মানি।

ম্যাচের দুই অর্ধে দুই দলকে দেখা গেছে ভিন্ন রূপে। প্রথমার্ধে দাপট দেখিয়েছে সুইডিশরা, আর শেষ ৪৫ মিনিট জার্মানি।

নয়ারের মাথার উপর দিয়ে বল ঢুকছে জালে৬ মিনিটে এমিল ফোর্সবার্গের দারুণ চেষ্টা রুখে দেয় জার্মানির ডিফেন্ডাররা। সুইস রক্ষণভাগ ৯ মিনিটে জার্মানদের একটি সুযোগ ব্যর্থ করে দেয়। মার্কো রয়েসের ক্রস থেকে বার্নারের আক্রমণ মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান লিন্ডেলফ।

সুইডেনের সুবর্ণ সুযোগ আসে ১২ মিনিটে। জার্মান রক্ষণ ভেদ করে ডিবক্সে ঢুকে গিয়েছিলেন মার্কাস বার্গ, কিন্তু মানুয়েল নয়ার ও জেরোম বোয়াটেংয়ের মাঝে পড়ে যান তিনি। জার্মান ডিফেন্ডারের চ্যালেঞ্জে নয়ারের সামনে শট নেওয়ার আগেই হোঁচট খান সুইডেনের ৯ নম্বর জার্সি পরা এ খেলোয়াড়। গত বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বল সামলে নেন নিজের হাতে।

কয়েক বার জার্মানির রক্ষণ ভেদ করায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে সুইডেন। তার পুরস্কার পায় ম্যাচের আধঘণ্টা পার হতেই। ৩২ মিনিটে পা থেকে বল হারালে ভিক্টর ক্লাসেনের অ্যাসিস্টে ডান দিক থেকে বল পান ওলা টোইভনেন। বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়েই নয়ারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে গোল উদযাপনে মাতেন তিনি।শেষ মুহূর্তে গোল করে উদযাপন করলেন ক্রোসবিরতিতে যাওয়ার আগে সমতা ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিল জার্মানি ৩৯ মিনিটে। একই সময়ে দুইবার লক্ষ্যে শট নিলেও সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন ত্রাতা হন। গুন্দোগানের প্রথম শট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তারপর ম্যুলার নেন ফিরতি শট। এবার বল গোলবারের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

বোয়াটেং ৪৫ মিনিটে দূর থেকে শট নিলেও ভাগ্য সহায় হয়নি জার্মানদের। গোলবারের পাশ দিয়ে বল জায়গা করে নেয় মাঠের বাইরে। বরং ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে নয়ার জার্মানিকে দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচান। সেবাস্তিয়ান লারসনের ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে হেড করেছিলেন বার্গ। জার্মান গোলরক্ষক দারুণ সেভ করেন।

বিরতির পর ঘুরে দাঁড়ায় জার্মানি। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বার্নারের পাস থেকে বাঁ পায়ের শটে ওলসেনকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান রয়েস। এই গোলের পর আরও বিপজ্জনক হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫০ মিনিটে টোনি ক্রসের ফ্রি কিক থেকে লক্ষ্যে হেড করেছিলেন থোমাস ম্যুলার। কিন্তু গোলপোস্টের পাশ দিয়ে বল লক্ষ্যভ্রষ্ট হয়।দারুণ সব সেভ করেছেন সুইডেনের গোলরক্ষক ওলসেন৫৬ মিনিটে জোনাস হেক্টর সময়মতো বলে পা লাগাতে পারেননি, ওলসেন সহজে ঠেকান জার্মানির এই চেষ্টা। ক্রোসের ক্রস ৬৬ মিনিটে প্রতিহত করে তাদের আরেকটি সুযোগ নষ্ট করেন লিন্ডেলফ। ৭২ মিনিটে বার্নারের ক্রস সুইডিশ ডিফেন্ডারের গায়ে লেগে জালের দিকে ছুটেছিল, আবারও ওলসেন দারুণ সেভে আটকে দেন জার্মানিকে।

দুরমাজ সুইডেনের পক্ষে ৭৬ মিনিটে কর্নার আদায় করে নেন। অগাস্টিনসনের বাঁকানো শট জার্মান ডিফেন্ডার হেড করে বাইরে পাঠালেও বক্সের বেশ দূর থেকে বার্গ শক্তিশালী শটে নয়ারের পরীক্ষা নেন।

৮১ মিনিটে বার্নারের সরাসরি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে বড় ধাক্কা খায় জার্মানরা। বার্গকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বোয়াটেং। শেষ ৮ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে গতবারের শিরোপা জয়ীরা। ওই ফ্রি কিক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুইডেন। বক্সের মধ্যে ৬ গজ দূর থেকে নেওয়া গুইদেত্তির শট পাঞ্চ করে কোনোভাবে মাঠের বাইরে পাঠান নয়ার।

অসাধারণ গোলের পর ক্রোস সতীর্থদের অভিনন্দন পেলেন৮৮ মিনিটে অসাধারণ সেভ করেন ওলসেন। গোমেসের হেড ক্রসবারের উপর দিয়ে তুলে দেন সুইডিশ গোলরক্ষক। কিন্তু ইনজুরি সময়ের বক্সের বাঁ প্রান্তের সীমানায় দুরমাজের ফাউলে ফ্রি কিক পায় জার্মানি। ক্রোস নেন ফ্রি কিক, কিন্তু লম্বা শট নেননি তিনি প্রথমে। ফ্রি কিকে রয়েসকে ছোট পাস দিয়ে বলের জায়গা পাল্টান রিয়াল মাদ্রিদ তারকা। আলতো ছোঁয়ায় বল থামান রয়েস। তারপরই বাঁকানো শটে ওলসেনকে পরাস্ত করেন ক্রোস। ৫ মিনিটের ইনজুরি সময়ের শেষ মিনিটের এই অসাধারণ গোলে  মাতে জার্মানি। বিস্ময় চোখে সুইডিশরা চেয়ে দেখে তাদের হারের মুহূর্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD