শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

হ্যাকারদের কবলে ৭৭ কোটি ই-মেইল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

বছরের শুরুতেই ফাঁস হয়ে গিয়েছে, ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস। সেই তালিকায় থাকতে পারে আপনার নামও।

সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গিয়েছে, অন্তত ২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডেটাবেস থেকে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হ্যাকারদের হাতে।

ডেটাবেসগুলো ওই সব ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আবর্জনার মতো ফেলে দিয়েছিল তথ্যপ্রযুক্তির একটি ‘ডাম্পিং গ্রাউন্ডে’।

ট্রয় হান্ট নামের এক ব্যক্তি বিষয়টি প্রথম নজরে আনে। ‘হ্যাভ আই বিন পন্‌ড’ নামে একটি ওয়েবসাইট রয়েছে তার, সেখানে যে কোনও ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠানো হলে, তারা পরীক্ষানিরীক্ষা করে বলে দেয়, কোনও সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেস খুলেছিল কি না। কোথা থেকে হ্যাক করা হয়েছে, সেই তথ্যও পাওয়া যায়।

সেই ট্রয় হান্টই তার ব্লগে লিখেছেন, ‘২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গিয়েছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD