শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

হোয়াটসঅ্যাপের ক্ষতিকর মেসেজ থেকে সাবধান!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের একটি মেসেজ ওপেন করলেন। আর সঙ্গে সঙ্গেই আপনার ফোনটি হ্যাং করে গেল। এমন সমস্যায় পড়েছেন কখনও? না পড়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এমন ঘটনা আপনার সঙ্গে না ঘটে থাকলে অদূর ভবিষ্যতে ঘটতেই পারে। এর কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঢুকে পড়া বাগ। যা আপনার অ্যাপ এবং স্মার্টফোনের সর্বনাশ করছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন ফরোয়ার্ডেড মেসেজ ঘুরে বেড়ায়, যা কখনও আপনাকে অর্থের প্রতিশ্রুতি দেয় তো কখনও সৌভাগ্যের। এই মেসেজগুলির মধ্যে যুক্ত থাকে একটি করে লিঙ্ক বা স্পেশ্যাল ক্যারেকটার। ভাল ফলের আশায় অনেকেই ক্লিক করে সেই ভারচুয়াল দুনিয়ায় একবার ঢুঁ মেরে আসেন। আর তারপরই ঘটে বিপদ। সেসব লিঙ্কের মাধ্যমে কখন আপনার অ্যাপে এবং স্মার্টফোনে বাগ হানা দেয়, আপনি টেরও পান না। তাই এখনই সাবধান হন। জেনে রাখুন, কোন কোন মেসেজ আপনার হোয়াটসঅ্যাপ এবং স্মার্টফোনের ক্ষতি করতে মুখিয়ে রয়েছে।

অনেক সময় আপনার কাছে এমন মেসেজ আসে যেখানে হ্যাশ ট্যাগ, আন্ডার স্কোরের মতো কিছু স্পেশ্যাল ক্যারেকটর থাকে। সেটি আপনার ফোনকে ফ্রিজ করে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমানে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি এমন মেসেজ ঘুরছে। যার মধ্যে একটি হল এরকম। এই কালো ডটটিতে টাচ করলেই আপনার হোয়াটসঅ্যাপ হ্যাং করবে। এই লাইনটির পরই একটি কালো ডট দেখা যায়। নিচে লেখা, “t-touch here”। সেটি টাচ করলেই আপনার অ্যাপটি ফ্রিজ হয়ে যাবে। রিপোর্ট বলছে, এই ধরনের মেসেজে রাইট-টু-লেফট মার্ক ব্যবহৃত হয়। যা হোয়াটসঅ্যাপের লেফট-টু-রাইট ফরম্যাটের বিরোধী। আর সেই কারণেই অ্যাপটি হ্যাং করে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের স্মার্টফোনই এতে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি জনপ্রিয় মেসেজে লেখা থাকে, ‘এটি অত্যন্ত ইন্টারেস্টিং।’ মেসেজের শেষে থাকে একটি হাসির ইমোজি। মেসেজটি অনেকখানি জায়গা নিয়ে থাকে বলে তা অন্য কাউকে ফরোয়ার্ড করতে গেলেই মোবাইলটি হ্যাং করে। তাই যে কোনো মেসেজ ক্লিক করার আগে কিংবা স্ক্রোল ডাউন করে পড়ার আগে সতর্ক থাকুন। অন্যকে ফরোয়ার্ড না করে তা ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD