শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হোয়াইট হাউজে করোনার হানা : চিন্তিত ট্রাম্প

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফাইল-ছবি

হোয়াইট হাউসে আঘাত হেনেছে করোনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।ট্রাম্পের ব্যক্তিগত এই কর্মকর্তা মূলত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করে থাকেন। তাদের জন্য খাবার, কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস যোগান দেন। এছাড়া ট্রাম্পের দেশ ও দেশের বাইরের যাত্রাতেও তার সঙ্গে থাকেন।

এই ঘটনা জানার পর ট্রাম্প বেশ চিন্তিত হয়ে পড়েছেন বলে জানিয়েছে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন। হোয়াইট হাউসে থাকা ট্রাম্পের এই কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা। ট্রাম্পের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।

বুধবার ওই কর্মকর্তার করোনা পজিটিভ শোনার পর মর্মাহত হয়েছেন ট্রাম্প। একটি সূত্র সিএনএনকে জানায়, হোয়াইট হাউজের চিকিৎসকের মাধ্যমে ট্রাম্প ফের নিজের করোনা পরীক্ষা করিয়েছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউসের ক্যাম্পাসে কাজ করেন তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো আছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD