শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করছে। এবার নিয়ে আসছে ‘মেসেজ থ্রেডস’ নামে একটি নতুন ফিচার। যা চ্যাটিং আরও সহজ করবে। নতুন আপডেটের ফলে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া (রিপ্লাই) সহজে ট্র্যাক করা যাবে, যা দীর্ঘ কথোপকথন বা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় বেশ কার্যকর হবে।

মেসেজ থ্রেডস ফিচার কী?
এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট মেসেজের রিপ্লাইগুলো একটি আলাদা থ্রেডে সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই আগের উত্তরগুলো খুঁজে পাবে এবং বারবার স্ক্রল করার প্রয়োজন পড়বে না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে এই ফিচার যুক্ত হয়েছে। এটি মূলত একটি সংগঠিত কথোপকথনের ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মেসেজের প্রতিক্রিয়া (রিপ্লাই) আলাদাভাবে দেখা যাবে।

বর্তমানে কোনো মেসেজের রিপ্লাই দেখতে চাইলে একে একে ক্লিক করতে হয় বা প্রথম উদ্ধৃত মেসেজটি খুঁজে বের করতে হয়। নতুন আপডেটের ফলে সব রিপ্লাই একই থ্রেডে সাজানো থাকবে, ফলে সহজেই পুরনো মেসেজ এবং তার প্রতিক্রিয়া দেখা যাবে।

মেসেজ থ্রেডসের সুবিধাগুলো-

দীর্ঘ কথোপকথন ট্র্যাক করা সহজ হবে।
পুরনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার ঝামেলা কমবে।
গ্রুপ চ্যাট ও অফিসিয়াল কমিউনিকেশন আরও কার্যকর হবে।
চ্যাটের গোপনীয়তা ও সংগঠিত বিন্যাস বজায় থাকবে।
কবে থেকে পাওয়া যাবে এই ফিচার?
বর্তমানে মেসেজ থ্রেডস ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে (বেটা ভার্সনে) চালু হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই এটি সর্বজনীনভাবে উন্মুক্ত করা হবে, যাতে সব ব্যবহারকারী এই নতুন সুবিধা উপভোগ করতে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD