শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল তারকা ব্রায়ান্ট, স্ত্রী-কন্যাসহ নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

ক্যালিফোর্নিয়ায় এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল জগতের নক্ষত্র, সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট (৪১) নিহত হয়েছেন। বিশ্বনন্দিত এ বাস্কেটবল তারকার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া দুনিয়া। দুর্ঘটনায় আরও ৮ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে সিএনএন। নিহত অন্যরা হলেন- ব্রায়ান্টের ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারি অনোরে ব্রায়ান্ট, বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি, তাঁর স্ত্রী কেরি, মেয়ে অ্যালিসা। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

২৬ জানুয়ারি, রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক টুইট বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। কোবে ব্রায়ান্ট বাকি ৮ জনসহ তাঁর ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে মেয়ের এক বাস্কেটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন, যে ম্যাচে তাঁর কোচ থাকার কথা। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।

ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। ২০১৬ সালে তিনি অবসরে যান। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান। ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য জিতেছিলেন অস্কার।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৩ আগস্ট ফিলাডেলফিয়ায় জন্মেছিলেন কোবে। ১৯৯৬ সালে হাই স্কুল থেকে বেরিয়েই এনবিএ-তে যোগ দিয়েছিলেন। আর শুরুতেই ল্যাকার্সের নজর কাড়েন। বাকিটা ইতিহাস। পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন হন কোবে ব্রায়ান্ট। অলিম্পিকে জোড়া সোনা রয়েছে তাঁর ঝুলিতে। বিশ্ব বাস্কেটবলের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম তিনি। লস এঞ্জেলস ল্যাকার্সে প্রায় দু’দশকের কেরিয়ার তাঁকে বাস্কেটবলের মুখ করে তুলেছিল। তবে বিতর্কও পিছু ছাড়েনি তাঁর। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে ১৯ বছরের তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। যদিও শেষমেশ ঘটনাটির আদালতের বাইরেই মীমাংসা হয়ে যায়। বাস্কেটবল কেরিয়ারে এবং তার বাইরেও অগুনতি পুরস্কার রয়েছে কোবের ঝুলিতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD