শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

হুয়াওয়ের কপাল খুলল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০১৯
আলোচনার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: রয়টার্স।

জার্মান-বাংলা ডেস্ক:বিবিসির খবরে বলা হয়েছে, জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। শনিবার ওই বৈঠকের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে পণ্য বিক্রি চালু রাখতে পারবে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে দেশ দুটি আবারও আলোচনার টেবিলে বসবে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর দেশ চীনা পণ্যের ওপর যে ৩০০ বিলিয়ন ডলার শুল্ক বসানোর পরিকল্পনা করেছিল, তা থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে পণ্য বিক্রি অব্যাহত রাখতে পারবে। তিনি আরও বলেন, ‘আপাতত’ তিনি বেইজিংয়ের সঙ্গে সমঝোতা করতে চাচ্ছেন।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা বেশ অস্পষ্ট। এমন ঘোষণায় হুয়াওয়ের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে কিনা—তা পরিষ্কার নয়। তবে ট্রাম্পের এমন ঘোষণা হুয়াওয়ের জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। অন্তত বাণিজ্যযুদ্ধের সমাধানে যে আলোচনার টেবিলে দুই দেশ বসতে যাচ্ছে, সেটি মোটামুটি নিশ্চিত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD