শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

হাসপাতালে রাজা চার্লস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজা তৃতীয় চার্লসের ক্যানসার চিকিৎসা ঘিরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার রাজা চার্লসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ক্যানসারের নির্ধারিত এবং চলমান চিকিৎসার জন্য রাজা চার্লস কিছু অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে,এ কারণে রাজার বিকালের যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজার শুক্রবারের সমস্ত কর্মসূচিও বাতিল করা হয়েছে।

সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যানসার চিকিৎসার কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন রাজা চার্লস। উল্লেখ এটি তার আরোগ্যলাভের পথে খুবই সামান্য বাধা।

জানা গেছে, নিজ বাসভবনে রাজা তৃতীয় চার্লসকে ভালো অবস্থাতেই দেখা গিয়েছে। ৭৮ বছর বয়সি চার্লস নিজের মতো করে বাসভবনে নানান নথি নিয়ে কাজ করছিলেন, নিজের স্টাডি রুম থেকে বেশ কয়েকটি ফোনও করেছেন তিনি। সেটিও পরিলক্ষিত হয়েছে। এমনই দাবি করছে পিএ নিউজ এজেন্সি।

উল্লেখ্য, ২০২৩ সালে ব্রিটেনের রাজপদে অধিষ্ঠীত হন চার্লস। রাজা হিসাবে অভিষেক হয় তার। তার আগে পর্যন্ত তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে অধিষ্ঠিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD