শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হামাসের সুন্দরী নারীদের ফাঁদে ইসরাইলি সেনারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

সুন্দরী নারীদের ছবি পাঠিয়ে ইসরাইলি সেনাদের স্মার্টফোন হ্যাকড করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার সেনাদের মোবাইলে লাস্যময়ী তরুণীদের ভুয়া ছবি পোস্ট করে তা ডাউনলোডে তাদের প্রলুব্ধ করা হচ্ছে। এভাবে সেনাদের অজ্ঞাতেই তাদের মোবাইল হ্যাকড করা হচ্ছে।

অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনী বলছে, তাদের কয়েক ডজন সেনা সদস্যের মোবাইল ফোন হ্যাকড হয়েছে। সেনা মুখপাত্র বলছেন, তবে এতে বড় ধরনের তথ্য হাতিয়ে নিতে পারেনি তারা। হামাসের এই চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ করছে ইসরাইলের প্রাণের শত্রু হামাস।

সম্প্রতি কয়েকবছরে হামাস তৃতীয়বারের মতো ইসরাইলি সেনাদের ফোনে ঢুকে তাদেরকে ফাঁদে ফেলার এমন চেষ্টা নিয়েছে। তবে এবার তারা অনেক বেশি চাতুর্যের সঙ্গে একাজ করেছে।

ইসরাইলি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) কয়েকমাস আগেই হামাসের এই চক্রান্ত ধরতে পেরেছিল। তারপরই বিষয়টি নজরদারিতে রাখা হয় এবং পরে বন্ধ করা হয়।

তিনি বলেন, সুন্দরী তরুণীর ছদ্মবেশে ত্রুটিপূর্ণ হিব্রুতে নিজেদের অভিবাসী কিংবা দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী দাবি করে হ্যাকাররা। সেনাদের প্রলুব্ধ করতে তারা এমন ছলনার আশ্রয় নিচ্ছে।

এরপর বন্ধুত্ব হয়ে গেলে ওই তরুণী তাদের বিভিন্ন লিংক পাঠায়, যাতে তারা ছবি আদান-প্রদান করতে পারেন। এতে সেনারা ম্যালওয়্যার ডাউন করে বসেন।

কনরিকাস বলেন, সেই লিংক খোলার পর প্রোগ্রামটি একটি ভাইরাস ইনস্টল করে। এভাবে তাদের স্মার্টফোন হ্যাকড করছে হামাস। এতে ইসরাইলি সেনাদের ফোন কাজে লাগিয়ে তাদের অজ্ঞাতসারেই ছবি ও রেকর্ড ধারন করতে পারে প্রতিরোধ আন্দোলনটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD