শিরোনাম :
নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র

হামলা-মামলা-নির্যাতনেও হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গিয়েছি। হামলা-মামলা-নির্যাতন, বাড়িতেও হামলা হয়েছে। আমরা যত প্রতিবাদি হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি। আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করিনি।’

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ আয়োজন করা হয়৷

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘১৭ বছর আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সাজাতে পারিনি। আমি জেলার দায়িত্ব নেওয়ার পর তখন আন্দোলন সংগ্রামের পিক টাইম, হাসিনার বিরুদ্ধে একদফার আন্দোলন। আমার পুরো জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জে ইউনিটে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে এই পৌরসভা। রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও এলাকার মানুষ আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি।’

তিনি বলেন, ‘হাসিনার কাছে মাথানত করিনি। সন্ত্রাস অত্যাচার নির্যাতনের পরও বীরদর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে, সাবু মিয়ার বাড়িতে হামলা হয়েছে, তারপরও আমরা পালিয়ে যাইনি। বহু এসপির রক্তচক্ষু দেখেছি, বহু ডিসির রক্তচক্ষু দেখেছি, গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু আমাদের কাছে সাধারণ ছিল। কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পৌরসভায় মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়েছি।’

লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলন চলছে। এর আগে সম্মেলন ছাড়াই ২০২২ সালের ২৯ অক্টোবর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD