শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

হাবিবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখেন কবি হাবিবুল্লাহ সিরাজী। ২০১৬ সালে তিনি একুশে পদক পান। এর আগে ১৯৯১ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের দায়িত্ব বুঝে নেন হাবিবুল্লাহ সিরাজী।

দেশ রূপান্তরকে হাবিবুল্লাহ সিরাজী বলেন, “নতুন দায়িত্বে মাত্রই যোগ দিলাম। এখনই কোনো মন্তব্য করতে চাই না। কয়েক দিন নিজের দায়িত্ব বুঝে নিতেই লেগে যাবে। শুধু বলব, বাংলা একাডেমির কার্যক্রমকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো।”

এর আগে গবেষক শামসুজ্জামান খান এ দায়িত্বে ছিলেন। মে মাসে তার মেয়াদ শেষ হলে পদটি শূন্য হয়। ওই সময় মোহাম্মদ আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০ ডিসেম্বর থেকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন হাবিবুল্লাহ সিরাজী।

১৯৪৮ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন হাবিবুল্লাহ সিরাজী। তার ৩২টি কবিতার বই রয়েছে। লিখেছেন উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথা। হাবিবুল্লাহ সিরাজীর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ, স্বপ্নহীনতার পক্ষে, আমার একজন বন্ধু, পোশাক বদলের পালা, প্রেমের কবিতা, জয় বাংলা বলোরে ভাই, সারিবদ্ধ জ্যোৎস্না, ভুলের কোনো শুদ্ধ বানান নেই ও ইতিহাস বদমাশ হলে মানুষ বড় কষ্ট পায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD