শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ইতালি রেজিয়নে আব্রুজ্জো পেসকরা বিএনপি ও যুবদলের স্থান দেওয়া হবে না: মাহবুব

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতালি রেজিয়নে পেসকারা বিএনপি ও যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পেসকারার একটি রেস্টুরেন্টে ইতালি রেজিয়নে আব্রুজ্জো পেসকারা বিএনপির আহ্বায়ক মাহবুব আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আবু হানিফের যৌথ পরিচালনায় আয়োজিত সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা‌ হয়।

এসময় স্বাধীনতা ঘোষক জিয়া লও লও লও সালাম শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে হল প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি সাজ্জাদুল কবির, এসময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ, সদস্য ওমর ফারুক, পেসকারা যুবদলের আহ্বায়ক উজ্জ্বল বেপারী, যুগ্ম আহবায়ক শামীম আহমেদ রবি, জহিদ হোসেন, সদস্য সৈয়দ তামিম আহমেদ, কাউসার আহমেদ, নাহিদ আহমেদ, আল আমিন, কাউসার চৌধুরী, আশিকুর রহমান, আশরাফ উদ্দিন, আবুল হাসেম, অলি আহমেদ সহ জিয়ার আদর্শের সৈনিকেরা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন বিএনপির এই শুভ লগ্নে হাইব্রিড নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বিএনপির দুঃসময়ে যারা অতন্দ্রপ্রহরির মতো কাজ করে গেছে তাদের নিয়ে পেসকারা বিএনপি ও যুবদল সু-সংগঠিত হবে।

শেষে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা খালাস ঘোষণা হওয়ায় সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD