একেএম বাবু,তানোর(রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর তানোর কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মজিন্দার পাড়া গোবিন্দ মন্দিরে ১৬ পোহর লিলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভপতি, তানোর গোদাগাড়ী আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর পক্ষে উক্ত হরিবাসর স্থান পরিদর্শন করেন।
বৃহস্পতিবার রাতে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার,তানোর পৌর যুবলীগের লড়াকু সৈনিক রাজিব সরকার হিরো,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অহিদুর রহমান শিমুল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এদিকে শ্রীখন্ডা মজিন্দার পাড়া ও মির্জাপুর গোবিন্দ মন্দির হরিবাসরে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তানোর যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।তিনি বলেন আমাদের এমপি আমাদের অবিভাবক, আলহাজ ওমর ফারুক চৌধুরীর সংঙ্গে আলাপ আলোচনা করে আপনাদের রাস্তার দাবী তিনি মন্তব্য করে তার বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন,আন্তরিকতার সহিত এমপির হাতকে শক্তিশালী করার জন্য ছোট বড় সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।