শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালের সমর্থনে শাহবাগ ও পল্টনে অবস্থান করছে বাম জোট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুলাই, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল সমর্থনে বাম গনতান্ত্রিক জোট রাজধানীর শাহবাগ ও পল্টনে অবস্থান নিয়েছে।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালনে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে বাম দলগুলোর কর্মীরা। এতে শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখী যানবাহনগুলো মৎস্যভবন-বাংলামটর হয়ে হাতিরপুল রুট ব্যবহার করছে।

অন্যদিকে ফার্মগেট থেকে শাহবাগমুখী গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল-মৎস্যভবন রুট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন ডাইভারশনের কারণে ব্যাপক যানজটের মুখে পড়েছেন অফিসগামীরা।
এছাড়া পল্টন মোড়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এতে সেখানেও আংশিকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে সোমবার রাজধানীর কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় ৭ ই জুলাই আধাবেলা হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD