শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ ফেসবুক বিভ্রাট বিশ্বজুড়ে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
আজ বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে হঠাৎ করেই বিশ্বজুড়ে অচল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এতে সারাবিশ্বে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

ফেইসবুক ঢুকতে সমস্যা হচ্ছে বলে দেশের বিভিন্ন এলাকা থেকে জানিয়েছেন ব্যবহারকারী। জানা যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯ থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেইসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছেন না। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীরা তাদের একই ধরণের সমস্যার কথা জানিয়েছেন। তবে এটা কোন বড় সমস্যা না। ফেইসবুক কর্তৃপক্ষ ফিচার আপডেট করতে পারে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ফেসবুকে লগইন করতে গিয়ে অনেকেই একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, এই মুহূর্তে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ফেসবুক ডাউন রয়েছে। তবে কয়েক মিনিটের মধ্যেই আপনি ফেসবুক ফিরে পেতে সক্ষম হবেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। অনেক ব্যবহারকারী বলেছেন, তারা ফেইসবুকে স্বাভাবিকভাবেই ঢুকতে পেরেছেন। তবে ফেইসবুকের গুরুত্বপূর্ণ কিছু কাজ তারা করতে পারছেন না। উদাহরণ হিসেবে ফেইসবুকে নতুন কোনো পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। ফেইসবুকের অপর সহযোগী বার্তা আদানপ্রদানের প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জার ব্যবহারেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD